News71.com
 Bangladesh
 07 Apr 21, 09:50 PM
 211           
 0
 07 Apr 21, 09:50 PM

সড়ক-মহাসড়ক উন্নয়নে ৩ প্রস্তাব অনুমোদন॥

সড়ক-মহাসড়ক উন্নয়নে ৩ প্রস্তাব অনুমোদন॥

নিউজ ডেস্কঃ শরীয়তপুর-ইব্রাহিমপুর ফেরি ঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন ও আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেনে জাতীয় মহাসড়কে উন্নীতকরণের পূর্তকাজের তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৯৯৮ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ৬৩৯ টাকা। বুধবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় সংযুক্ত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন