News71.com
 Bangladesh
 07 Apr 21, 09:50 PM
 217           
 0
 07 Apr 21, 09:50 PM

করোনা আপডেট॥ ২৪ ঘন্টায় শনাক্ত ৭৬২৬ জনে, মৃত্যু ৬৩ জনের

করোনা আপডেট॥ ২৪ ঘন্টায় শনাক্ত ৭৬২৬ জনে, মৃত্যু ৬৩ জনের

নিউজ ডেস্কঃ দেশে মহামারি করোনা ভাইরাসে আবারও রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৬৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এর আগে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়। করোনা ভাইরাস নিয়ে বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন