News71.com
 Bangladesh
 07 Apr 21, 01:40 PM
 268           
 0
 07 Apr 21, 01:40 PM

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে আব্দুল মতিন খসরু॥

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে আব্দুল মতিন খসরু॥

নিউজ ডেস্কঃ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেয়া হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন। মো. মহিন বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে আবার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে নেয়া হয়েছে। এর আগে গত ১ এপ্রিল মতিন খসরুর করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩ এপ্রিল এই আইনজীবী নেতাকে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন