News71.com
 Bangladesh
 07 Apr 21, 01:40 PM
 255           
 0
 07 Apr 21, 01:40 PM

হেফাজতের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার॥

হেফাজতের সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজিস্থ নিজবাড়ি থেকে র‍্যাব-১১ এর সদস্যরা তাকে গ্রেফতার করেন। র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন