News71.com
 Bangladesh
 07 Apr 21, 11:30 AM
 263           
 0
 07 Apr 21, 11:30 AM

বিয়ের আসরে জানা গেল কনে বরের হারিয়ে যাওয়া বোন॥ তবুও বিয়ে হলো

বিয়ের আসরে জানা গেল কনে বরের হারিয়ে যাওয়া বোন॥ তবুও বিয়ে হলো

আন্তর্জাতিক ডেস্কঃ বিয়ের দিন ছেলের হবু বউকে দেখে সন্দেহ হয় মায়ের। খোঁজ নিয়ে জানতে পারেন, ছেলের হবু বউ আসলে তারই মেয়ে, যে হারিয়ে গিয়েছিল বহু বছর আগে। বিয়ের দিন ছেলের বউয়ের হাতে একটি দাগ দেখে সন্দেহ হয় মায়ের। মেয়েটির বাবা-মায়ের কাছে প্রশ্ন করেন, কন্যা সন্তানটি দত্তক নেওয়া কিনা। এতে হতভম্ব হয়ে যান মেয়ের বাবা-মা, কারণ এই সত্যের কথা তারা দু’জন ছাড়া আর কেউ জানত না। প্রায় ২০ বছর আগে এই মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।

মেয়েটি সব জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে এবং তার আসল বাবা-মায়ের বিষয়ে জানতে চান। আসল মায়ের সঙ্গে দেখা হওয়াকে বিয়ের থেকেও বেশি আনন্দের বলে জানান তিনি। এরপরে নাটক আরও দূর গড়ায়। মেয়েটি তার বড় দাদাকে বিয়ে করতে আপত্তি জানায়। কিন্তু সমস্যার সমাধান করে দেন সেই মা-ই। তিনি জানান, এই ছেলেও দত্তক নেওয়াই, তাই বিয়ে করতে কোনও সমস্যা নেই। মেয়েকে খুঁজে পাওয়ার সমস্ত আশা হারানোর পর এই ছেলেকেই দত্তক নিয়েছিলেন তিনি। অবশেষে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় নির্বিঘ্নে। এই ঘটনা ঘটেছে চীনের সুঝোকু প্রদেশের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন