
নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ও মশার লার্ভা পাওয়ায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
রাতে নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। অভিযানে লকডাউনের আওতায় আরোপিত শর্তাবলী ভঙ্গ, স্বাস্থ্যবিধি না মানা ও কিছু স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় সব মিলিয়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।