News71.com
 Bangladesh
 06 Apr 21, 11:01 PM
 263           
 0
 06 Apr 21, 11:01 PM

অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ॥

অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ॥

 

নিউজ ডেস্কঃ অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিসহ পাঁচজনকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের ছবি প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অ্যাক্ট ১৫৫ আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বেশ কয়েকটি মামলা-মোকদ্দমার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশ্যে বাংলাদেশিদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন