News71.com
 Bangladesh
 06 Apr 21, 10:18 PM
 291           
 0
 06 Apr 21, 10:18 PM

এ মুহূর্তে করোনা ও উগ্রগোষ্ঠী প্রতিরোধই সরকারের চ্যালেঞ্জ॥ওবায়দুল কাদের

এ মুহূর্তে করোনা ও উগ্রগোষ্ঠী প্রতিরোধই সরকারের চ্যালেঞ্জ॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ এ মুহূর্তে করোনা সংক্রমণ মোকাবিলা ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা প্রতিরোধ করাই সরকারের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দুটি চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যদিয়ে সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে যুক্ত হন। করোনার এ অবনতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে ঢিলেঢালা ভাব ও উদাসীনতার বিরুদ্ধে লকডাউন নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এ সময় করোনা মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন