News71.com
 Bangladesh
 06 Apr 21, 10:17 PM
 229           
 0
 06 Apr 21, 10:17 PM

নীলফামারীর বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত॥

নীলফামারীর বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত॥

নিউজ ডেস্কঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডে ২১টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। এলাকাবাসী জানায়, বড়ভিটা বাজারের ছাদাকাত মাস্টারের কাপড়ের দোকানের আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও নীলফামারীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই ২১টি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন