News71.com
 Bangladesh
 06 Apr 21, 10:17 PM
 219           
 0
 06 Apr 21, 10:17 PM

ধর্ম ব্যবসায়ীদের কথার সাথে কাজের মিল নেই॥মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ধর্ম ব্যবসায়ীদের কথার সাথে কাজের মিল নেই॥মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা জানি দেশ এবং সারা পৃথিবী আজ খুব কঠিন অবস্থার মধ্যে রয়েছে। করোনা ভাইরাসের কারণে বিভিন্ন কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। এই অবস্থায় দেশের কিছু সংখ্যক লোক ধর্মের নামে যেভাবে মিথ্যাচার করছে তা আপনারা নিশ্চয় জানেন। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে অসহায় ও দরিদ্রদের মধ্যে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হক্কানী আলেমদের কাছে আমার অনুরোধ, ধর্মের নামে যারা ব্যবসা করতে চায়, যারা মানুষকে ধোকা দিতে চায়, প্রতারণা করতে চায় এদের সম্পর্কে সজাক থাকতে হবে। এরা আমাদের পবিত্র ধর্ম ব্যবহার করছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নিজে ভালো হয়ে আরেক জনকে বলতে হয়। তারা মুখে যা বলে কাজে তার বিপরীত। কাজের সাথে কথার কোনো মিল নেই। হক্কানী আলেমদের বলব আমাদের কোরআন হাদিসে যে কথা আছে মানুষকে সেভাবে চলার জন্য পরামর্শ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন