News71.com
 Bangladesh
 06 Apr 21, 10:16 PM
 233           
 0
 06 Apr 21, 10:16 PM

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে যাব॥ স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে যাব॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্যই আমরা মিটিং করেছি। আমরা দেখেছি বিনা অযুহাতে কয়েকজন নিরীহ লোক প্রাণ হারিয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তারা মাদরাসার ছাত্রের চেয়ে বহিরাগতই বেশি ছিলেন। সাধারণ মানুষ বেশি ছিলেন। আমরা কারও প্রাণহানি ঘটুক সেটাও চাই না। তিনি বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় সিদ্ধান্ত নিয়েছি কঠোর অবস্থানে যাব। প্রয়োজনে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। জেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা বাহিনী বসে যেখানে যা প্রয়োজন আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সে ব্যবস্থা গ্রহণ করবেন। আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় কোর কমিটির জরুরি বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন