News71.com
 Bangladesh
 06 Apr 21, 10:15 PM
 222           
 0
 06 Apr 21, 10:15 PM

জরুরি দলিল নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রি কার্যালয় খোলা থাকবে॥

জরুরি দলিল নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রি কার্যালয় খোলা থাকবে॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে, জরুরি দলিল নিবন্ধন (রেজিস্ট্রি) করার সুবিধার্থে সারা দেশে সাব-রেজিস্ট্রি কার্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বিজ্ঞপ্তিটি গণমাধ্যমের কাছে পাঠিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন