News71.com
 Bangladesh
 06 Apr 21, 10:15 PM
 226           
 0
 06 Apr 21, 10:15 PM

আগামী ১০ দিনে রাজধানীতে হাসপাতালগুলোর আইসিইউ শয্যা দ্বিগুণ হচ্ছে॥স্বাস্থ্য অধিদফতরের ডিজি

আগামী ১০ দিনে রাজধানীতে হাসপাতালগুলোর আইসিইউ শয্যা দ্বিগুণ হচ্ছে॥স্বাস্থ্য অধিদফতরের ডিজি

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও শনাক্তের সর্বোচ্চ রেকর্ডটি হয়েছে আজ মঙ্গলবার। এমন পরিস্থিতে রাজধানীর হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যার সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি বলেছেন, ‘আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে রাজধানীর হাসপাতাল গুলোতে আইসিইউ শয্যার সংখ্যা দ্বিগুণ করতে আমরা কাজ করছি।’তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী কাঁচাবাজারটি করোনা রোগীদের জন্যে একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার কাজ চলমান। এটি হবে দেশের সবচেয়ে বড় কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল। এখানে ২৫১টি আইসিইউ ও এইচডিইউ শয্যা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন