News71.com
 Bangladesh
 20 Jan 21, 07:33 PM
 234           
 0
 20 Jan 21, 07:33 PM

মুজিববর্ষে কানাইঘাটে জমিসহ ঘর পাচ্ছেন ১৯৩টি পরিবার

মুজিববর্ষে কানাইঘাটে জমিসহ ঘর পাচ্ছেন ১৯৩টি পরিবার

নিউজ ডেস্কঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ কানাইঘাট উপজেলার ১৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ভূমিহীন ১৯৩টি পরিবারকে স্থানীয় প্রশাসন তাদের ঘর জনপ্রতিনিধিদের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন।

আগামী ২৩ জানুয়ারি শনিবার সকাল ৯টায় সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে উপকার ভোগীদের মাঝে জমি ও গৃহ প্রদানের কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। এতে সকলের উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিল, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা সহ জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন