News71.com
 Bangladesh
 26 Dec 20, 11:00 PM
 227           
 0
 26 Dec 20, 11:00 PM

দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো।। শামীম ওসমান

দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো।। শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, মনে করেছিলাম রাজনীতি থেকে বিদায় নেবো। ৭১ এর চেতনা নিয়ে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আবার মাঠে নামবো। এখন যে খেলা শুরু হয়েছে তা শুধু সরকার পরিবর্তনের জন্য নয়। ভৌগলিক অবস্থানের কারণে নতুন খেলা শুরু হয়েছে। আলেম সমাজের শতকরা ১০ ভাগও তাদের সঙ্গে নেই। ৫০ বছর পর হঠাৎ করে ভাস্কর্যের কথা মনে পড়লো কেন? তিনি বলেন, ‘আল্লামা শফি সাহেবকে যেভাবে অপমান করেছেন। তার পরিবার দাবি করেছে তার স্বাভাবিক মৃত্যু হয়নি। তারা ভাবছে তারা অনেক শক্তিশালী। তারা প্রধান খেলোয়াড় না, তাদের সামনে রাখা হবে। নারায়ণগঞ্জে তাদের খুব আনাগোনা, প্রায়ই আসে। হয়তো আমার বাসায় যায়, নয়তো আমার কাছের কারো বাসায় যায়। নতুন নতুন মির্জাফর তৈরির চেষ্টা করে।’ শনিবার (২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জের নাভানা মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, যারা বিগত সময়ে অত্যাচার নির্যাতন সহ্য করেও বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলেছেন, শেখ হাসিনার আদেশ অকাতরে পালন করেছেন, রাজপথে জীবন দিয়েছেন তারা এখন অনেক কষ্টে আছেন। তারা ধাক্কাধাক্কি করেও সামনে আসতে পারেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন