News71.com
 Bangladesh
 25 Dec 20, 09:43 PM
 213           
 0
 25 Dec 20, 09:43 PM

মুক্তিপণের টাকাসহ অপহরণ চক্রের তিন সদস্য আটক।।অপহৃত উদ্ধার

মুক্তিপণের টাকাসহ অপহরণ চক্রের তিন সদস্য আটক।।অপহৃত উদ্ধার

নিউজ ডেস্কঃ মুক্তিপণের ১ লাখ ২০ হাজার টাকাসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটকের পর অভিযান চালিয়ে অপহৃত উজ্জ্বল হোসেনকে (১৮) উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। উজ্জ্বল হোসেন গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া গ্রামের বর্ডারপাড়া এলাকার মাফিজুর রহমানের ছেলে। পহরণকারী সন্দেহে আটকরা হলেন- গাংনী শহরের বিনয় জুয়েলার্সের মালিক বিনয় কুমার, বিকাশ এজেন্ট গাংনী থানাপাড়া এলাকার সাফায়াত হোসেন ও মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের খালেদ। এ ঘটনায় ভিকটিম উজ্জ্বল হোসেনের বাবা হাফিজুর রহমান বাদী হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এটি অপহরণ নাকি মাদক সংক্রান্ত বিরোধ ক্ষতিয়ে দেখার জন্য পুলিশ অপহৃত উজ্জ্বল হোসেন, বিনয় কুমার, সাফায়াত হোসেন ও খালেদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী উপজেলার তেরাইল গ্রাম থেকে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। উজ্জলের বাবা মাফিজুর রহমান বলেন, বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় উজ্জ্বলকে তেরাইল গ্রামের জয় নামে একজন মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে রাত ৯টার সময় ০১৭০৩-২৪৫১২৬ নম্বর থেকে প্রতিবেশী নাজিম উদ্দীনের মোবাইল ফোনে কল দিয়ে ভারতের মুরুঠিয়া থানার পাকশী গ্রামের হাফিজ পরিচয় দিয়ে আমার সঙ্গে কথা বলে। হাফিজ ভারতীয় ভু-খন্ডে রয়েছে দাবি করে জানায় উজ্জ্বলকে অপহরণ করে ভারতে আনা হয়েছে। উজ্জ্বল তাদের কাছে জিম্মি রয়েছে। তাকে বাঁচাতে হলে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হবে। পরে মুক্তিপণ হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা দিতে চাইলে বিকাশ নম্বর দেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন