News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:33 PM
 264           
 0
 23 Dec 20, 11:33 PM

সিঙ্গাপুরে কোয়ারেন্টাইন শেষে চিকিৎসা শুরু অর্থমন্ত্রীর॥

সিঙ্গাপুরে কোয়ারেন্টাইন শেষে চিকিৎসা শুরু অর্থমন্ত্রীর॥

নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে চিকিৎসা শুরু হয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। বুধবার অনলাইনে আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা শারীরিক অবস্থার কথা জানতে চাইলে অর্থমন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গত ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন আমি এখন সিঙ্গাপুরে আছি। ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলাম। গত কয়েকদিন ধরে ডাক্তার দেখাচ্ছি। কবে নাগাদ দেশে আসছেন জানতে চাইলে মন্ত্রী বলেন আমার যে উদ্দেশ্যে আসা তা হলেই আসবো। আগে ডাক্তার দেখাই। বার বার তো আসা যাবে না। যে কষ্টে কোয়ারেন্টাইন পার করেছি। এটা বলা যাবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। ফলোআপ চিকিৎসার জন্য ২৮ নভেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। এর আগে অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন