News71.com
 Bangladesh
 22 Dec 20, 08:01 PM
 135           
 0
 22 Dec 20, 08:01 PM

জনতার কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মেয়র আতিক।।

জনতার কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মেয়র আতিক।।

নিউজ ডেস্কঃ ‘জনতার মুখোমুখি নগরপিতা’ শিরোনামে নগরবাসীর সমস্যা শুনেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। নগরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের সঙ্গে অবৈধভাবে স্থাপিত ‘গেট’ এর সমস্যা শুনে সেগুলো অপসারণ করার প্রতিশ্রুতি দেন মেয়র। মিরপুর এলাকায় বিভিন্ন গেট অপসারণ করে সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ডিএনসিসির অঞ্চল-৪ এর আওতাধীন অবৈধ গেট অপসারণে অভিযান শুরু করে করপোরেশন। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মিরপুর-১০ নম্বর থেকে ১২ নম্বরগামী প্রধান সড়কের পূর্ব ও পশ্চিম পাশে থাকা অবৈধ গেট অপসারণ করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর ১১ নম্বর এবং সাড়ে এগারো নম্বর এলাকাসহ মোট পাঁচটি গেট ভেঙে ফেলা হয়। এসময় মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় সেতারা টাওয়ার সংলগ্ন গেট ভাঙতে গেলে এর প্রতিবাদ করতে আসেন দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির প্রতিনিধিরা। নিজেকে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর ভাই পরিচয় দেওয়া হারুন মোল্লাহ নামে এক জনৈক ব্যক্তি উক্ত গেট সিটি করপোরেশনের অনুমতি নিয়ে স্থাপন করা হয়েছে বলে দাবি করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুমতিপত্র দেখতে চেয়ে চ্যালেঞ্জ করলে কোনো দলিল দেখাতে পারেননি সমিতির প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন