News71.com
 Bangladesh
 22 Dec 20, 07:22 PM
 153           
 0
 22 Dec 20, 07:22 PM

হয়রানির নামে শঙ্কা, বিব্রত আসল মুক্তিযোদ্ধারা॥

হয়রানির নামে শঙ্কা, বিব্রত আসল মুক্তিযোদ্ধারা॥

নিউজ ডেস্কঃ মুক্তিযোদ্ধা না হয়েও যাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটভুক্ত হয়ে গেছেন, তাঁদের চিহ্নিত করার জন্য যে যাচাই-বাছাই শুরু হচ্ছে, তাতে হয়রানির শঙ্কা প্রকাশ করেছেন আসল বীর মুক্তিযোদ্ধারা। এই যাচাই-বাছাইকে কেন্দ্র করে এরই মধ্যে সারা দেশে হয়রানির কিছু ফাঁদ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, তালিকায় নাম রাখার আশ্বাস দিয়ে অনেক জায়গায় আর্থিক লেনদেন শুরু হয়ে গেছে। ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় নাম অন্তর্ভুক্ত রয়েছে—এমন অনেক মুক্তিযোদ্ধার নামও রয়েছে যাচাই-বাছাইয়ের জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকায়। এ নিয়ে বিব্রত বোধ করছেন বীর মুক্তিযোদ্ধারা।


জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত ৭১তম সভায় ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘বেসামরিক গেজেট’ভুক্ত মুক্তিযোদ্ধাদের সনদ পুনরায় যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা বা মুক্তিযোদ্ধা সংসদ প্রণীত লাল মুক্তিবার্তায় নাম অন্তর্ভুক্ত না থাকা সত্ত্বেও এবং জামুকার সুপারিশ ছাড়া যাঁদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘বেসামরিক গেজেটে’ প্রকাশিত হয়েছে, তাঁরা প্রকৃত মুক্তিযোদ্ধা কি না যাচাই-বাছাই করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন