
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা। মঙ্গলবার ২২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে ৭ ডিসেম্বর দুদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।