News71.com
 Bangladesh
 22 Dec 20, 11:36 AM
 171           
 0
 22 Dec 20, 11:36 AM

নিয়াজুল হত্যাচেষ্টা মামলায় আসামি আইভীর ১৭ সমর্থক।।

নিয়াজুল হত্যাচেষ্টা মামলায় আসামি আইভীর ১৭ সমর্থক।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ১৭ সমর্থকের বিরুদ্ধে যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান তাকে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত মামলাটি আমলে নেন। মামলার পরবর্তী শুনানির তারিখ মার্চের ২২ তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ ব্যাপারে আদালত সদর থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। এর আগে রোববার (২০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় নিয়াজুল ওই মামলার আর্জি আদালতে পেশ করেন। এর আগে সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র আইভীকে হত্যার চেষ্টার অভিযোগে যে মামলা করা হয় সে মামলার প্রধান আসামি ছিলেন নিয়াজুল। ওই মামলায় নিয়াজুলসহ ৯ জনের নাম উল্লেখ করা হয় যারা পরে সবাই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। মামলায় আসামিরা হলেন- আবু সুফিয়ান (জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক), মাকছুদুল আলম খন্দকার খোরশেদ (সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর), অসিত বরণ বিশ্বাস (১৫নং ওয়ার্ড কাউন্সিলর), কামরুল হুদা বাবু (শহর যুবলীগের সহ সভাপতি), কবির হোসাইন (কাউন্সিলর ১৮নং ওয়ার্ড), আহমেদ আলী রেজা উজ্জল (মেয়র আইভীর ভাই ও শহর যুবলীগের সেক্রেটারি), আমিরুল ইসলাম, সাংবাদিক মাসুম (নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম), জাহাঙ্গীর আলম (জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক), সরকার আলম (যুবদল নেতা), হাজী নেওয়াজ, সৈকত মেম্বার, মোতালিব, ফারুক ও লিপু, সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজুল কাদির মিমন ও কাউন্সিলর মো. হান্নান সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন