
নিউজ ডেস্ক: পদ্মার দুই নৌরুট বাংলাবাজার-শিমুলিয়া ও দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৩ ঘণ্টা ও দৌলতদিয়া-পাটুরিয়ায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে পৃথক সময়ে এই দুই নৌরুটে স্বাভাবিক হয় ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ৩ ঘণ্টা পর সকাল ৯টায় কুয়াশা কমে গেলে পুনরায় চালু হয় ফেরি।
বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, ভোরে কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে সকাল ৯টায় পুনরায় চলতে শুরু করে ফেরি।