News71.com
 Bangladesh
 20 Dec 20, 10:59 PM
 229           
 0
 20 Dec 20, 10:59 PM

সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামাতে চেষ্টা চলছ॥ বিজিবি ডিজি

সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামাতে চেষ্টা চলছ॥ বিজিবি ডিজি

নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি সব সময় চেষ্টা করে যাচ্ছে। ১৭ ডিসেম্বর ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের আলোচনাতেও বিষয়টি এসেছে। এ ছাড়া কূটনৈতিকভাবেও এই প্রচেষ্টা অব্যাহত আছে। বিজিবি দিবস উপলক্ষে রোববার সকালে ঢাকার পিলখানায় আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবিপ্রধান এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি- সীমান্তবর্তী জনগণকে শিক্ষা-দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করতে পারি তাহলেই সীমান্ত হত্যা কমে যাবে।


তিনি বলেন মুজিববর্ষ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ১০০ জেলেকে নৌকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের মাছ ধরার জন্য জাল দেয়া হবে। দেশের জেলেরা দাদনের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যায়। জেলেরা যাতে দাদন থেকে মুক্ত হয়ে নিজেরা নিজেদের জীবিকা ধরে রাখতে পারে সেজন্য আমরা এ কর্মসূচি করেছি। তিনি বলেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করার চেষ্টা করছি যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন। সীমান্তের জনপ্রতিনিধিদের মাধ্যমেও জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বিজিবির সাফল্য ও ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে সারা বিশ্বে টেকনোলজির দিক দিয়ে এগিয়ে গেছে। সেই সঙ্গে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। টেকনোলজির সঙ্গে বিজিবিকে এগিয়ে নিতে হলে বাহিনীতে আধুনিক টেকনোলজি স্থাপন করা প্রয়োজন। এছাড়াও বিজিবির সব সদস্যের প্রয়োজন টেকনোলজিক্যাল প্রশিক্ষণ ও শিক্ষা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন