News71.com
 Bangladesh
 20 Dec 20, 10:48 PM
 238           
 0
 20 Dec 20, 10:48 PM

অধ্যাপক ড. মামুন ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সাইন্সেস ফেলো নির্বাচিত॥

অধ্যাপক ড. মামুন ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সাইন্সেস ফেলো নির্বাচিত॥

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন সম্প্রতি দ্যা ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সাইন্সেস এর একজন সম্মানিত ফেলো নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত ৭০টির বেশি দেশের হাজারো বিজ্ঞানী এ অ্যাকাডেমিতে কাজ করা সুযোগ পেয়েছে। সম্প্রতি সংস্থাটি ৩৫ জন নতুন ফেলোকে নিয়োগ দেন, তন্মধ্যে ৫ জন হচ্ছে বিশিষ্ট নামকরা পদার্থবিদ। তাদেরই একজন বাংলাদেশী অধ্যাপক ড. এ এ মামুন । ড. মামুন বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে কর্মরত একজন অধ্যাপক। তিনি বিভিন্ন ধরনের ফ্লুইড যেমন কোয়ান্টাম ফ্লুইড, জটিল প্লাজমা ফ্লুইড, ডিজেনারেট কোয়ান্টাম প্লাজমা ফ্লুইড ইত্যাদিতে ননলিনিয়ার ফেনোমেনা (সলিটন, শক, ঘূর্ণিআবর্ত ইত্যাদি) ব্যাখ্যা করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।


এই ঘটনাগুলি বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া সাইক্লোন, টর্নেডো, হারিকেনের মত ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়গুলির সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। তিনি নতুন প্রজন্মকে যথাযথ দিকনির্দেশনা দেয়ার মাধ্যমে বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের একটি দেশে ভৌত বিজ্ঞান শাখার উন্নতিতে লক্ষনীয় অবদান রেখে চলেছেন। অধ্যাপক মামুন ২০০৯ সালে জার্মানির বেসেল রিসার্ড অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি জুনিয়র এবং সিনিয়র উভয় ক্যাটাগরিতে বাংলাদেশ একাডেমি অফ সাইন্সেস থেকে স্বর্ণপদক লাভ করেন। তিনি বর্তমানে বাংলাদেশ অ্যাকাডেমি অফ সাইন্সেসর একজন সম্মানিত সদস্য হিসেবে সংযুক্ত আছেন।
দ্যা ওয়ার্ল্ড অ্যাকাডেমি অ‌ব সাইন্সেস ১৯৮৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ড. আবদুস সালামের হাত ধরে ইতালীর ত্রিয়েস্তে শহরে প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের বিজ্ঞানীদের উপযুক্ত গবেষণার পরিবেশ সৃষ্টি করে দেয়াই সংস্থাটির মূল উদ্দেশ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন