News71.com
 Bangladesh
 20 Dec 20, 10:26 PM
 235           
 0
 20 Dec 20, 10:26 PM

অনু্প্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি নারী॥

অনু্প্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ বাংলাদেশি নারী॥

নিউজ ডেস্ক: ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে ভারত গিয়ে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরল ১৭ বাংলাদেশি নারী। রবিবার ৫টার সময় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরা দুই বছর ভারতে কারাভোগ করছে বলে ভুক্তভোগীরা জানায়। পরে রাত ৮টার দিকে থানা থেকে দুটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, এসব নারীরা পাসপোর্ট বাদে বিভিন্ন সীমান্ত পথে ভারতের পুনে শহরে গিয়ে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তারা জেলহাজতে যায়। পরে ভারতের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে ২ বছর থাকার পর দেশে এসেছে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন