News71.com
 Bangladesh
 20 Dec 20, 10:24 PM
 198           
 0
 20 Dec 20, 10:24 PM

মেঘনার মহিউদ্দিন হত্যা মামলার আসামি ফয়সল ঢাকায় গ্রেফতার।।

মেঘনার মহিউদ্দিন হত্যা মামলার আসামি ফয়সল ঢাকায় গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার মেঘনার মহিউদ্দিন হত্যা মামলার ৫ নম্বর আসামি ফয়সাল মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হত্যার ৩৮ দিনের মাথায় এ মামলায় প্রথম কোনো আসামি গ্রেফতার হলো।শনিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর সানারপাড়ের লন্ডন মার্কেটে ইস্টিকুটুম রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।ফয়সল এ মামলার ১ নম্বর আসামি লুৎফর রহমানের ছোট ভাই ও মো. হাফেজ আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, গোপন সূত্রে তথ্য পেয়ে শনিবার রাত ৮টার দিকে রাজধানীর সানারপাড়ে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারের সময় ফয়সল দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু মেঘনা থানা পুলিশের চৌকস দল তাকে ধরতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে এজাহারভুক্ত অন্য আসামিও ছিলো।এদিকে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে, আসামিদের মধ্যে অনেকে বিদেশ পালানোর চেষ্টা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন