News71.com
 Bangladesh
 20 Dec 20, 10:22 PM
 197           
 0
 20 Dec 20, 10:22 PM

চুরি যাওয়া মালামালসহ ৯ চোর আটক।।

চুরি যাওয়া মালামালসহ ৯ চোর আটক।।

নিউজ ডেস্কঃ নয় মাসের তদন্তের সূত্র ধরে টানা নয়দিনের অভিযানে পৃথক দুই জেলা থেকে অভিনব কায়দায় চোরচক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এ চক্রের সদস্যরা গত ১৯ মার্চ দিনে-দুপুরে অভিনব কায়দায় বরিশাল নগরের কাটপট্টি এলাকার আশ্রাব অ্যান্ড সন্স জুয়েলার্সে চুরি সংগঠিত করে ১২৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে খোয়া যাওয়া স্বর্ণের একটি নেকলেস, ১১টি আংটি, চুরি সংগঠিত কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও একটি সিম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে রোববার (২০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহবুদ্দিন খান জানান, গত ১৯ মার্চ বরিশাল নগরের কাটপট্টি এলাকার আশ্রাব অ্যান্ড সন্স জুয়েলার্সে দিনে-দুপুরে ক্লুলেস চুরির ঘটনা ঘটে। মামলার অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, গত ১৯ মার্চ দুপুর সোয়া ২টার দিকে জুয়েলার্সের মালিক তার দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে যান। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা আন্তঃজেলা পেশাদার সংঘবন্ধ চোরচক্রের সদস্যরা পর্দা হিসেবে লুঙ্গি ও কাপড় ব্যবহার করে অভিনব কায়দায় দোকানের তালা কেটে ভেতরে ঢুকে। পরবর্তীতে তারা ১২৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় দোকান মালিক নগরের কোতোয়ালি মডেল থানায় ওইদিনই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন