News71.com
 Bangladesh
 20 Dec 20, 01:19 PM
 262           
 0
 20 Dec 20, 01:19 PM

মাগুরা মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত।।

মাগুরা মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত।।

নিউজ ডেস্কঃ মাগুরা সদর উপজেলা সিরিজদিয়া বটতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বাধীন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত স্বাধীন মহম্মদপুর উপজেলার বিনোদপুরের খালিয়া গ্রামের মৃত শহীদ মোল্লার ছেলে।আজ শনিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এদুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন।মোহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন বলেন, এক মোটর সাইকেলে তিন বন্ধু মাগুরার দিকে যাচ্ছিলেন। সিরিজদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তিনজন আহত হন। গুরুতর আহত চালক স্বাধীনকে মাগুরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত দুইজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে হৃদয় (১৮) ও রাজু মিয়াকে (২০) চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন