
নিউজ ডেস্কঃ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল-লাঙ্গলবাধ ওয়াবদা সড়কের মাটিকাটা গোয়ালবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে নাজমুল হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৯ ডিসেম্বর) রাত্রি গোয়ালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুল শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল আরোহী নাজমুলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) প্রসেনজিৎ বলেন, ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।