News71.com
 Bangladesh
 20 Dec 20, 01:18 PM
 241           
 0
 20 Dec 20, 01:18 PM

বাংলা গান হারাবে না কখনও।।নসরুল হামিদ

বাংলা গান হারাবে না কখনও।।নসরুল হামিদ

নিউজ ডেস্কঃ গান ও শিল্প কখনও হারাবে না বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবের সম্প্রসারিত ক্যাফেটারিয়ায় বিপিসি কর্তৃক স্পন্সরকৃত বঙ্গবন্ধুর উপর নির্মিত অডিও এ্যালবাম ‘মহাকবি’র প্রকাশনা উৎসব এবং মিউজিক অব বেঙ্গল-এর লোগো উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, এখনও বাংলাদেশ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো বাঙালি বাংলা গান শোনে। হয়তো গানের সুর অন্যদিকে চলে যাচ্ছে। আমার জানা মতে বর্তমান প্রজন্মের অনেকেই গান নিয়ে চর্চাও করছে। গান নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে। বর্তমান প্রজন্ম কিন্তু গান সম্বন্ধে অনেক কিছু জানে। তাদের সময় যেটাকে আমরা মিলিনিয়াম যুগ বলি, তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা হয়তো আরেকটা নতুন বিশ্ব তৈরি করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন