News71.com
 Bangladesh
 20 Dec 20, 01:16 PM
 168           
 0
 20 Dec 20, 01:16 PM

রেজিমেন্টাল পতাকা উত্তোলন করে বিজিবি দিবসের সূচনা।।

রেজিমেন্টাল পতাকা উত্তোলন করে বিজিবি দিবসের সূচনা।।

নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর সফতরে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজিবি দিবস-২০২০ এর উদযাপনের সূচনা হলো। রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। এরপর বিজিবির ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিজিবির ডিজি। মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, প্রতিবার বিজিবি দিবস খুব জাঁকােলাভাবে উদযাপন করা হয়। এবছর করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সীমিত আকারে দিবসটি পালন করছি আমরা। তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ১০০ জেলেকে নৌকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের মাছ ধরার জন্য জাল দেওয়া হবে। দেশের জেলেরা দাদনের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে যায়। জেলেরা যাতে দাদন থেকে মুক্ত হয়ে নিজেরা নিজেদের জীবিকা ধরে রাখতে পারে সেজন্য আমরা এ কর্মসূচি করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন