News71.com
 Bangladesh
 19 Dec 20, 05:24 PM
 143           
 0
 19 Dec 20, 05:24 PM

পাবনায় মৃদু শৈত্য প্রবাহ।।তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি

পাবনায় মৃদু শৈত্য প্রবাহ।।তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি

নিউজ ডেস্কঃ উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় পাবনায় জেঁকে বসেছে তীব্র শীত। জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। দিনের শুরুতে তেমন কুয়াশা দেখা না গেলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেশ নিচে নেমে ঘন কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্র রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রিতে নেমে আসে। এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে তাপমাত্র ছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু করেছে। উত্তরাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। তবে শনিবার দিনের শুরুতে সূর্যের দেখা মেলায় সকাল থেকেই দিনমজুর ও সাধারণ মানুষ স্বাভাবিক কাজ কর্মে বের হয়েছে। পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহম্মেদ বলেন, গত দুই তিনদিন ধরে তাপমাত্র নিচের দিকে নামতে শুরু করেছে। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তা কমে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তাপমাত্রা আরো নিচে নামবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন