
নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার জনি মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক।শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহাজিবাজার এলাকার মেসার্স শামসুদ্দিন এন্ড ব্রাদার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত আহতকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক রাজন।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।