News71.com
 Bangladesh
 18 Dec 20, 11:00 PM
 216           
 0
 18 Dec 20, 11:00 PM

প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির ২য় তালিকা ২০ ডিসেম্বর।।

প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির ২য় তালিকা ২০ ডিসেম্বর।।

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২০ ডিসেম্বর প্রকাশ করা হবে।  ওইদিন বিকেল ৪টা থেকে উক্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে জানা যাবে। nu<space>atmp<space>roll নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।একইদিন ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে বিস্তারিত পাওয়া যাবে। রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।  শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়/যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন