News71.com
 Bangladesh
 18 Dec 20, 11:00 PM
 237           
 0
 18 Dec 20, 11:00 PM

মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সেন্টার ফ্রেশ-এর ভিন্নধর্মী উদ্যোগ।।

মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে সেন্টার ফ্রেশ-এর ভিন্নধর্মী উদ্যোগ।।

নিউজ ডেস্কঃবাংলাদেশের কোভিড-১৯ সংক্রমণের বর্তমান অবস্থা খুবই আশংকাজনক। এই অবস্থা হবার পরও সাধারণ মানুষের মুখে মাস্ক ব্যবহার করার ব্যাপারে অবহেলা দেখা যায়। তাই তাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য সেন্টার ফ্রেশ নতুন একটি উদ্যোগ নিয়েছে।গুলশান ১, বনানী বাজার, বনানী ১১, গ্রীন রোড , মিরপুর ১, ১০, ১১ ও ১২- তে অবস্থিত স্বপ্ন আউটলেট থেকে কেনাকাটার সময় যারা মুখে মাস্ক ব্যবহার করছেন, সেন্টার ফ্রেশ তাদেরকে আউটলেট থেকে বের হবার সময় ৪টি করে সেন্টার ফ্রেশ উপহার হিসেবে দিচ্ছে। উপহার পাওয়া অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।সেন্টার ফ্রেশ ব্যবহারে অনেকক্ষণ ধরে মাস্ক ব্যবহার করার সময় মুখে সতেজতা বজায় থাকবে ও অস্বস্তি বোধ দূর হবে।সম্প্রতি সেন্টার ফ্রেশ-এর একটি বিজ্ঞাপনে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম কাজ করেছেন। "লাইফের জার্নিতে চাই কনফিডেন্স আর ফ্রেশনেস। তাই সাথে রাখো সেন্টার ফ্রেশ, যা দেয় মাস্কের পেছনেও ফ্রেশনেস যখন তখন"- এই ট্যাগলাইন নিয়েই সেন্টার ফ্রেশ মাস্ক ব্যবহারে সাধারণ জনগণকে উৎসাহিত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন