News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:57 PM
 232           
 0
 18 Dec 20, 10:57 PM

টেলকোগুলোর চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব।। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

টেলকোগুলোর চ্যালেঞ্জ আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব।। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

নিউজ ডেস্কঃ উন্নত ইন্টারনেট ও টেলিকম সেবা নিশ্চিত করতে টেলকোসমূহের বিদ্যমান প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে সরকার অবগত আছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে নিরসনের উপায় বের করা সম্ভব। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ওয়েবিনারে মোবাইল অপারেটরসমূহের আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ আয়োজিত আন্তর্জাতিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএসএমএ এর হেড অব অ্যাপেক জুলিয়ান গরমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, আইটিইউ কর্মকর্তা আতসুকো অকোদা, টেলিটকের ব্যাবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, বাংলালিঙ্কের সিইও এরিক অস, রবির সিইও মাহতাব আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ কোভিড পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা অব্যাহত রেখেছে উল্লেখ করে বলেন, আমাদের কর্মীরা যেমন ঝুকি নিয়ে কাজ করেছে তেমনি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানসমূহ নেটওয়ার্ক সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন