News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:43 AM
 316           
 0
 18 Dec 20, 10:43 AM

পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল ঢাবি নীল দল।।

পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল ঢাবি নীল দল।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নীল দলের সভার পর এ প্যানেল প্রকাশ করা হয়। সভাপতি পদে আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ, সহ-সভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, সাধারণ সম্পাদক পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকরাম হোসেন।

সদস্যদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ড. জিয়া রহমান (ক্রিমিনোলজি বিভাগ), অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া (টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ), অধ্যাপক সাদেকা হালিম (সমাজবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ (পদার্থ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), অধ্যাপক ড. মো. আমজাদ আলী (ইতিহাস বিভাগ), অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার (গণিত বিভাগ), অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগ), অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ (ওষুধ প্রযুক্তি বিভাগ), অধ্যাপক নিসার হোসেন (অংকন ও চিত্রায়ন বিভাগ)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন