
নিউজ ডেস্কঃ এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেনাকাটার জন্য বিদেশ যেতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ-মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগকে অবশ্যই জানাতে হবে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।২০১৫ সালে বিআইডব্লিউটিসির ৬ কোটি টাকার ফগলাইট কিনতে আমেরিকা যায় তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমান, পরিচালক জ্ঞান রঞ্জন শীল, সংস্থাটির জিএম ক্যাপ্টেন শওকত সরদার ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব পংকজ কুমার পাল। ৪ সদস্যের এই দলে ইঞ্জিনিয়ার ছিলেন মাত্র একজন।এ প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালে পরীক্ষা করেন শীতকালের 'ফগ লাইট'। দেশে এনেও পরীক্ষা করেন গরমকালেই। তাই ৬ কোটি টাকা খরচের পরও, তেমন কাজে আসেনি এই বাতি। সরকারি ৪ কর্মকর্তার এমন কাণ্ডে বিষয়টি গড়ায় আদালতে।এতে সফরের নামে আমলাদের আনন্দ ভ্রমণের লাগাম টানার নির্দেশ দেন হাইকোর্ট।