News71.com
 Bangladesh
 18 Dec 20, 10:39 AM
 224           
 0
 18 Dec 20, 10:39 AM

নির্বাচনে না আসার আনুষ্ঠানিক ঘোষণা দিল ঢাবি সাদা দল।।

নির্বাচনে না আসার আনুষ্ঠানিক ঘোষণা দিল ঢাবি সাদা দল।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদ ২০২১ সালে নির্বাচনে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামাতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে একথা জানান দলের আহ্বায়ক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আঘাতে প্রতিদিন মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বাড়ছে। বিশ্ববিদ্যালয় পরিবারেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সম্মানিত সহকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসলে যে লোক সমাগম হবে, তাতে সংক্রমণের ঝুঁকি বাড়বে। বিশেষ করে বয়োজেষ্ঠ্য এবং নানাবিদ অসুস্থতায় আক্রান্ত সহকর্মীদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। ঝুঁকি এড়ানোর জন্য সংগত কারণেই অনেক শিক্ষক হয়তো ভোট প্রদান করতে আসবেন না। এটি হলে প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে। এটি কোনোভাবেই কাম্য নয় বিধায় ঘোষিত তফসিল অনুযায়ী সমিতির নির্বাচন হওয়া উচিৎ নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন