News71.com
 Bangladesh
 16 Dec 20, 10:11 PM
 264           
 0
 16 Dec 20, 10:11 PM

নড়াইলে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত।।

নড়াইলে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত।।

নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার পাটকেলবাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আলিফ শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। কোরআনের হাফেজ আলিফ নড়াইল সদর উপজেলার মূলদাইড় গ্রামের মো. কালু শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। স্থানীয় আওয়ামীলীগ নেতা রহমান চৌধুরী জানান, সকাল ১০টার দিকে পাটকেলবাড়ি এলাকায় একটি ভেকু (এক্সকাভেটর-মাটি কাটা মেশিন) মেশিনের পাশে দাঁড়িয়ে ছিল আলিফ। এসময় মাটি বহনকারী একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা আলিফকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন