News71.com
 Bangladesh
 16 Dec 20, 10:07 PM
 305           
 0
 16 Dec 20, 10:07 PM

করোনা পরবর্তী বিমান চলাচলে বাড়তি সতকর্তার পরামর্শ।।

করোনা পরবর্তী বিমান চলাচলে বাড়তি সতকর্তার পরামর্শ।।

নিউজ ডেস্কঃ করোনা মহামারি পরবর্তী সময়ে বিমান চলাচলে বাড়তি সতকর্তা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন এই খাত বিশেষজ্ঞরা। বিশেষ করে এসময়ে বন্ধ থাকা বিমানের পাইলটদের আবার কাজে ফেরানোর ক্ষেত্রে যেমন সজাগ থাকা দরকার; তেমনি উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলোর রক্ষণাবেক্ষণে কোন ত্রুটি রয়ে যাচ্ছে কি-না; বা কোন পোকা-মাকড় বিমানের কোন অংশে বাসা তৈরি করে ফেলেছে কিনা তা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন তারা। তাদের শঙ্কা-সতর্কতার কারণ, মহামারিকালে ফ্লাইট বন্ধ থাকায় একসঙ্গে অনেক বিমান রক্ষণাবেক্ষণে অস্থায়ী হ্যাঙ্গারের ব্যবস্থা করতে হয়েছে। এতে বিমানের দেখভালে কিছুটা ত্রুটি দেখা দিতে পারে। আর এসব কারণে, পুনরায় বিমান উড্ডয়নের আগে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এ প্রসঙ্গে এভিয়েশন বিষয়ক ম্যাগাজিন ফ্লাইটগ্লোবালের এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা এডিটর গ্রেগ ওয়ালড্রোন বলেন, আসলে প্রতিটি বিমান রক্ষণাবেক্ষণকালে আলাদা আলাদা নিয়ম মেনে উড্ডয়ন উপযোগী করা হয়। কিন্তু এর আগে একসঙ্গে এতো সংখ্যক বিমানের দেখভাল করতে হয়নি বিমান পরিবহন সংস্থাগুলোকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন