News71.com
 Bangladesh
 16 Dec 20, 10:04 PM
 233           
 0
 16 Dec 20, 10:04 PM

পঞ্চগড়ে ৯ শিবিরকর্মী আটক।।

পঞ্চগড়ে ৯ শিবিরকর্মী আটক।।

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদর থেকে ৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার আশরাফ আলীর ছেলে আমির আলী, টুনিরহাট এলাকার সোলায়মান আলীর ছেলে ওমর ফারুক, সুরিভিটা এলাকার আবুল কালামের ছেলে শাকিল হোসেন, বোদা উপজেলার শাহাপাড়া এলাকার আমিনার রহমানের ছেলে আল আমিন, গিদালপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে গোলাম রাব্বানী, আটোয়ারী উপজেলার বলরামপুর চুচুলিয়া এলাকার নুর ইসলামের ছেলে আল মামুন, দেবীগঞ্জ মুন্সীপাড়া এলাকার মিল্লাত আলীর ছেলে আব্দুল জলিল, দরুয়াভাঙ্গা এলাকার মৃত কাউছার আলীর ছেলে বাপ্পী হাসান ও বোদা উপজেলার পূর্ব শিকারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে যোবায়ের হোসেন।দেবীগঞ্চ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, শিবিরের ৪-৫ জন সদস্য নাশকতা সৃষ্টির লক্ষে বিভিন্ন এলাকা থেকে এসে দেবীগঞ্জের চৌরাস্তা মোড়ে সংঘটিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী বাকিদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন