News71.com
 Bangladesh
 16 Dec 20, 06:18 PM
 229           
 0
 16 Dec 20, 06:18 PM

চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দিল বসুন্ধরা কিংস।।

চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দিল বসুন্ধরা কিংস।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ নারী ফুটবল লিগের শিরোপা জয়ী বসুন্ধরা কিংসের নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেয়া হয় এই সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের হাতে সম্মাননার চেক তুলে দেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কোচ ও ফুটবল টিমের প্রত্যেক সদস্যকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া ফুটবল টিমের অধিনায়ক সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুনকে ৩ লাখ টাকা এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট তহুরা খাতুনকে ২ লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, বসুন্ধরা কিংস এ পর্যন্ত নারী ফুটবল নিয়ে ছয়টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এরমধ্যে পাঁচটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানার্সআপ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নারী ফুটবলে এটা একটা বিশাল অর্জন। নারী ফুটবলের ঐতিহ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম ছড়িয়ে দিতে চাই। এজন্য খেলোয়াড় এবং কোচদের সর্বাত্মক চেষ্টা আমাদের প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন