News71.com
 Bangladesh
 16 Dec 20, 06:17 PM
 219           
 0
 16 Dec 20, 06:17 PM

সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করবো৷।ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করবো৷।ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় স্মৃতিসৌধে থেকে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি যে বিষবৃক্ষ ও ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করবো। বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হেফাজতসহ ধর্মীয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুও পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছেন, তারা কি চেয়েছিল, তা জানতে। তাদের (ধর্মীয় সংগঠন) সঙ্গে বৈঠকটা করা হয়েছে, কারণ আমরা জানতে চাই, তারা কী চায়। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এ প্রশ্নে আমরা কোনো আপোষ করবো না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি। তা নাহলে বৈঠক কেন? ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়াই এবারের বিজয় দিবসের অঙ্গীকার। আমাদের আজকের শপথ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক অপশক্তির যে বিষবৃক্ষ-ডালপালা বিস্তার করেছে, সেই বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন