News71.com
 Bangladesh
 16 Dec 20, 10:08 AM
 260           
 0
 16 Dec 20, 10:08 AM

জামালপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ।।আহত ২০

জামালপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ।।আহত ২০

নিউজ ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জন সরিষাবাড়ি হাসপাতালে এবং ১২ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৭ টার দিকে তারাকান্দি গেইটপাড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, তারাকান্দি গেইটপাড় এলাকায় সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে আওয়াম লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মহান বিজয় দিবসে পুস্পস্তবক অর্পণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সাখাওয়াত হোসেন মুকুলের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালান। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ আল মামুনসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সাইফুল (৩৮) আজমত আলী, আনোয়ার (৫০) সাইফুল (৩৩), লাল চান (২৪) লিটন (৩৫) জাহিদুর (২১), উজ্জল (৩৩), আজমত (২২), বেলাল (৪০), মিন্টু (৩৩), মানিককে সরিষাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আল-মামুন, ঠান্ডু, স্বপন ও আবুলসহ ১২ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন