News71.com
 Bangladesh
 15 Dec 20, 06:52 PM
 214           
 0
 15 Dec 20, 06:52 PM

কর্ণফুলী টানেল হলে চট্টগ্রাম হবে সাংহাই নগরীর মতো॥ওবায়দুল কাদের

কর্ণফুলী টানেল হলে চট্টগ্রাম হবে সাংহাই নগরীর মতো॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ কর্ণফুলী টানেলের কাজ সমাপ্ত হলে কক্সবাজার-চট্টগ্রামের সংযোগ সহজ হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন চট্টগ্রামের চিত্র আমূল পাল্টে যাবে। বড় বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন। চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।

উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের জন-বিচ্ছিন্ন করে তুলছে। জনগণের ওপর আস্থা থাকায় বিদেশিদের কাছে নালিশ দিতে যায় তারা। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের নেতৃবৃন্দের স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে সাজিয়ে তুলছেন। এই চট্টগ্রামকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে মেট্টো রেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন