News71.com
 Bangladesh
 15 Dec 20, 06:22 PM
 243           
 0
 15 Dec 20, 06:22 PM

বিমানবাহিনী প্রধানের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক।।

বিমানবাহিনী প্রধানের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক।।

নিউজ ডেস্কঃ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত’র মা আয়েশা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ ডিসেম্বর) বঙ্গভবন প্রেস উইং এবং প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো আলাদা শোক বার্তায় এ শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমা আয়েশা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার সকাল ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন আয়েশা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন