News71.com
 Bangladesh
 14 Dec 20, 10:47 AM
 204           
 0
 14 Dec 20, 10:47 AM

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন ।।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন ।।

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে শহীদ মহান বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে প্রশাসন। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২০ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্বলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন