
নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষ বিশেষ পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হয়েছে। সারা দেশে মোট ৩৬২টি কলেজের ৪ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফল সন্ধ্যা ৬টা থেকে এসএমএসের মাধ্যমে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>H4<space>Reg No শেষের ৭ ডিজিট লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে জানা যাবে। এছাড়া রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd অথবা www.nubd.info থেকে জানা যাবে। উল্লেখ্য ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী অনিয়মিত এবং অকৃতকার্য শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনাকালীন জুম অ্যাপের মাধ্যমে এ সকল শিক্ষার্থীদের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা নভেম্বর মাসে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ভারপ্রাপ্ত মো. ফয়জুল করিম রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।