News71.com
 Bangladesh
 13 Dec 20, 05:35 PM
 337           
 0
 13 Dec 20, 05:35 PM

রায়েরবাজার বধ্যভূমিতে থিয়েটার জয়বাংলার নাটক সোমবার।।

রায়েরবাজার বধ্যভূমিতে থিয়েটার জয়বাংলার নাটক সোমবার।।

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়নে অঙ্গীকারাবদ্ধ চট্টগ্রামের নাট্যদল ‘থিয়েটার জয়বাংলা’ সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে মঞ্চায়ন করবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে রচিত নাটক ‘কাদামাখা মাইক্রোবাস’। নাটকটি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তথ্য-উপাত্ত অবলম্বনে রচনা করেছেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। দলটি বিগত ছয় বছর ধরে নিয়মিতভাবে চট্টগ্রামে এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের রাতে রায়েরবাজার বধ্যভূমিতে নাটকটি মঞ্চায়ন করে আসছে। এবছর করোনা পরিস্থিতির কারণে নাটকটির সংক্ষিপ্ত প্রযোজনা মঞ্চস্থ হবে। নির্দেশক সাহিদ এমরানের নেতৃত্বে নাটকটি মঞ্চায়নে কাজ করছেন ১০ সদস্যের একটি দল। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরাজয় নিশ্চিত জেনেই বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর বাহিনী এ দেশের বুদ্ধিজীবীদের কাদামাখা মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল হত্যার উদ্দেশ্যে। সাংবাদিক প্রদীপ দেওয়ানজীর নাটক ‘কাদামাখা মাইক্রোবাস’–এ সেই চিত্রই ফুটে উঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন